মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Nov 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের প্রার্থী দাবিতে হরিপুরে বিক্ষোভ ও মানববন্ধন

হরিপুর প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের প্রার্থী মনোনয়নের দাবিতে হরিপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচির আয়োজন করেন স্থানীয় বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জোটগত রাজনৈতিক সমঝোতার কারণে পরপর তিনটি জাতীয় নির্বাচনে এ আসনে জামায়াতে ইসলামীকে প্রার্থী ছাড় দিতে বাধ্য হয়েছে বিএনপি। এর ফলে তৃণমূলের অসংখ্য নিবেদিতপ্রাণ নেতা–কর্মী দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তারা মনে করেন, এবারও যদি অন্য কাউকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে তৃণমূলে হতাশা তৈরি হবে এবং সংগঠন দুর্বল হয়ে পড়বে।

উপজেলা বিএনপির সভাপতি উপাধ্যক্ষ জামাল উদ্দিন বলেন, “এই আসনে হাজারো নেতা–কর্মী ধানের শীষের পতাকা ধরে আন্দোলন করেছেন, মামলা–হামলার শিকার হয়েছেন, জেল–জুলুম সহ্য করেছেন। অথচ নির্বাচন এলেই বারবার প্রার্থী বঞ্চনা মেনে নেওয়া সম্ভব নয়। এবারের নির্বাচনে অবশ্যই স্থানীয় বিএনপির দলীয় প্রতীকের প্রার্থী চাই।”

এসময় তৃণমূলের পক্ষে ঘোষণা দিয়ে বলা হয়—এই আসনে ধানের শীষ প্রতীক নিশ্চিত করা হলে তারা দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘এমপি’ উপহার দেবেন। তাদের দাবি, ঠাকুরগাঁও-২ বিএনপির ঘাঁটি, তাই কেন্দ্রীয় নেতৃত্বের উচিত জনমতকে সম্মান জানানো।

পরে বিক্ষোভ–মানববন্ধন শেষে একটি বিশাল মিছিল উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি সভাপতি উপাধ্যক্ষ জামাল উদ্দিন, সদর ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ, ডাঙ্গীপাড়া ইউনিয়নের সভাপতি রেজুয়ানুল হক বিশ্বাস মন্টু, ভাতুরিয়া ইউনিয়নের সভাপতি মনোয়ার হোসেন, গেদুড়া ইউনিয়নের সভাপতি জাহিরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি সাজ্জাদ হোসেন উজ্জ্বল, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান আকতারসহ, বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদলসহ অঙ্গ–সহযোগী সংগঠনের হাজারো নেতা–কর্মী অংশ নেন।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ দাবিকে ঘিরে তুমুল আলোচনা–সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের বঞ্চনা তৃণমূলের ক্ষোভকে এবার নির্বাচনী মাঠে বড় প্রভাব ফেলতে পারে।

তৃণমূল নেতারা বলেন, “দলের স্বার্থ রক্ষা ও জনইচ্ছার প্রতিফলনে ধানের শীষের প্রার্থীই মনোনয়ন দেওয়া জরুরি।”

তারা আরও জানান, যদি এলাকার কোনো প্রার্থী দলীয়ভাবে মনঃপুত না হয়, তবে বিএনপির মহাসচিবকে এই আসন থেকে প্রার্থী হওয়ার অনুরোধও জানানো হয়েছে—তবুও দাবি একটাই: ধানের শীষ প্রতীক নিশ্চিত করতে হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইমাম মুহিব্বুল্লাহ অপহরণ নয়, স্বরচিত নাটক — পুলিশের চাঞ্চল্য

1

মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্

2

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

3

৩০ বছর ধরে বসবাস করা ভিটেমাটি মুহূর্তেই বেদখল, পরিবার নিয়ে প

4

প্রতিশ্রুতি ভাঙলে দায় ড. ইউনূসের : মির্জা ফখরুল

5

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

6

খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে

7

মেয়ের বিয়ের দুদিন আগে বাবা গ্রেফতার, বিয়ে হয়ে গেল শোকের ছায়া

8

প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল আজম চৌধুরীর দাফন সম্প

9

দুই গ্রুপের সংঘর্ষে বিএনপির ২০ নেতাকর্মী আহত

10

ঠাকুরগাঁওয়ের একটি ইউনিয়নে ৯ জনকে গুলি করে হত্যা করা হয়েছিল —

11

রাণীশংকৈলে জমি দখলের অভিনব কৌশল— রাতের আঁধারে কাটলেন ধান, দ

12

বিএনপির কাছে ২০ আসন ও মন্ত্রিত্ব চাইছে এনসিপি

13

রাণীশংকৈলে ইএসডিও–এডুকো শিক্ষা প্রকল্পের লার্নিং শেয়ারিং মি

14

মনোনয়ন যাকেই দেওয়া হোক, তার পক্ষে কাজ করতে হবে: তারেক রহমান

15

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

16

ঐকমত্যের আড়ালে অগণতান্ত্রিক চাপ: একটি সুপরিকল্পিত ফাঁদ

17

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

18

শুভেচ্ছা পোস্টার সাঁটানোর দায়ে গণঅধিকার পরিষদের মুখপাত্রকে জ

19

রাণীশংকৈলে ভূয়া খারিজ দেখিয়ে জমি রেজিস্ট্রি : দলিল লেখককে জর

20