মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Nov 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে বিস্কুট খেয়ে হঠাৎ অসুস্থ কুমারপুর বিদ্যালয়ের পাঁচ ছাত্রী, হাসপাতালে ভর্তি

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে একই ধরনের বিস্কুট খাওয়ার পর হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে ষষ্ঠ শ্রেণির পাঁচ ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনার পর বিদ্যালয় ও আশপাশের এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

স্কুল সূত্রে জানা যায়, সকাল ১০টার অ্যাসেম্বলি শেষে শিক্ষার্থীরা ক্লাসে ফেরার কিছুক্ষণ পর ছাত্রীদের মধ্যে ধারাবাহিকভাবে শ্বাসকষ্টের উপসর্গ দেখা দেয়। প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় সবাইকে দ্রুত ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবেদীন বলেন, “একজন অসুস্থ হওয়ার কিছুক্ষণ পর আরেকজন একইভাবে কষ্ট অনুভব করে। আমরা দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেছি। কী কারণে এমন হলো, বুঝে উঠতে পারছি না।”

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাকিয়া আক্তার জুই জানান, “তারা সবাই শ্বাসকষ্ট নিয়ে এসেছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, অ্যাসেম্বলি শেষে তারা একই বিস্কুট খেয়েছিল। এরপরই উপসর্গ দেখা দেয়। ফুসফুসে জটিলতা, জ্বর কিংবা কাশি নেই। বিস্কুট মেয়াদোত্তীর্ণ ছিল কি না, তা পরীক্ষা করা জরুরি।”

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ছাত্রীদের অক্সিজেন দিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আপাতত মুখে খাবার নিষিদ্ধ করা হয়েছে। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর মূল কারণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

এক অসুস্থ শিক্ষার্থীর অভিভাবক জানান, “মেয়ে সকালে সুস্থ অবস্থায় স্কুলে গেছে। সেখানে গিয়ে এমন অবস্থায় পড়বে, ভাবতেই পারছি না।”

এদিকে ঘটনার পর বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক অভিভাবক দুপুরেই সন্তানদের বাড়িতে নিয়ে যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে মনসুর আলী মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন ও ক্যাথ-ল

1

বালিয়াডাঙ্গীতে ইয়াবাসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

2

সাবেক জেলা যুবদল নেতা হারিস আহাম্মেদের ২২তম মৃত্যুবার্ষিকী প

3

ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের নেতৃত্বে এবিএম সেলিম আহম্

4

নির্বাচন কীভাবে হবে রাজনৈতিক নেতারা ঠিক করবেন: প্রধান উপদেষ্

5

ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে মুখোমুখি বিএনপি–জ

6

আমাদের কাছে যে অস্ত্র আছে, তা দিয়ে বিশ্ব চালানো যাবে”—রাণীশং

7

ঠাকুরগাঁওয়ে বিস্কুট খেয়ে হঠাৎ অসুস্থ কুমারপুর বিদ্যালয়ের পাঁ

8

ঠাকুরগাঁও-২ আসনে নির্বাচনী হাওয়া : শোডাউন আর প্রচারণায় মুখর

9

হরিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও যুবলীগের তিন নেতা গ্রেফতা

10

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

11

উপদেষ্টা পরিষদে ‘গণভোট অধ্যাদেশ–২০২৫’ অনুমোদন

12

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

13

সন্ত্রাস, ভূমিদস্যুতা ও দখলের অভিযোগে জেলা এনসিপি নেতাকে অব্

14

গাজীপুরে নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া ও সাগর–রুনি হত্যার বিচারসহ

15

রাণীশংকৈলে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

16

জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি

17

গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হ্যাঁ-তে ভোট দেওয়ার আহ্বান — উ

18

রাণীশংকৈলে সাংবাদিকদের মাঝে বিষমুক্ত রঙিন ফুলকপি বিতরণ

19

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

20