মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Jan 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের সভাপতি রেজাউল- সম্পাদক রিপন

মোবারক আলী রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি  :  ঠাকুরগাঁও জেলায় সাংবাদিকদের অন্যতম সংগঠন “ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবে”র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আবারও সভাপতি হিসেবে মানবজমিনের স্টাফ রিপোর্টার রেজাউল করিম প্রধান, সাধারণ সম্পাদক হিসেবে কালবেলার জেলার প্রতিনিধি রবিউল এহ্সান রিপন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে এটিএন নিউজের জেলা প্রতিনিধি এম এ সামাদকে নির্বাচিত করা হয়েছে।

শনিবার ৩ জানুয়ারী দুপুরে জেলা শহরের লা-রোজা চাইনিজ রেস্টুরেন্টে ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক বিশাল রহমান সবার সম্মতিক্রমে ঐ ৩ জনের নাম ঘোষণা করেন। একই সাথে আগামী রবিবার সন্ধ্যার মধ্যে কার্যকরী কমিটিসহ পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করার কথা ব্যাক্ত করেন।পরে ঠাকুরগাঁওয়ের সিনিয়র সাংবাদিক মরহুম শাহিন ফেরদৌস-এর কবর জিয়ারত করে নতুন কমিটির কার্যক্রম পরিচালনার কথা ব্যক্তকরে সংগঠনের নেতারা বলেন, বিগত সময়েও পাশে ছিলাম। সাংবাদিকদের বিপদে -আপদে পাশে থাকাই মূল লক্ষ হবে আমাদের এই সংগঠনের।গেল মাসখানেক আগে পুরাতন কমিটি ভেঙ্গে ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের সিনিয়র সাংবাদিক বিশাল রহমানকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট  কমিটি গঠন করা হয়। সে কমিটি  অবাধ সুষ্ঠ সুন্দর ও নিরপেক্ষ ভাবে একটি কমিটি ঘোষণা করেন।

উল্লেখ্য যে, ২০২৩ সালের ২১ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে জেলার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত একটি মুলধারার সাংবাদিক সংগঠন হিসেবে আত্বপ্রকাশ করে “ ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাব” ইতিমধ্যে সংগঠনের সাংবাদিকরা  বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পাঠক সুশীল সমাজসহ দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশা মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

1

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

2

জাঁকজমকপূর্ণ আয়োজনে বাউবির এলএল.বি (অনার্স) ৮ম ব্যাচের বিদায়

3

তিস্তা বাঁচাও, উত্তরবঙ্গ বাঁচাও- নর্দান ইউনিভার্সিটির শিক্ষা

4

হরিপুরে কলেজের নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএ

5

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার

6

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

7

ছাত্র-জনতার আন্দোলনের ফলেই আজ জনগণের ভোট দেওয়ার সুযোগ সৃষ্ট

8

পীরগঞ্জে যুব ও সেচ্ছাসেবক দলের নেতার রুহের মাগফেরাত কামনায় দ

9

সাতবারের সাবেক এমপি দবিরুল ইসলাম আর নেই

10

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

11

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

12

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

13

ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ, প্রেমিকসহ গ্র

14

রাণীশংকৈলে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

15

বিএনপির রাজনৈতিক পরিণতি ও ভারসাম্যের রাজনীতি

16

সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ গ্রেপ্তার

17

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

18

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

19

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

20