মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Oct 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপির রাজনৈতিক পরিণতি ও ভারসাম্যের রাজনীতি

জুলাই অভ্যুত্থানের পর থেকে বিএনপির ভেতরে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন স্পষ্টভাবে চোখে পড়ছে। দলটি কঠিন সময়েও স্থিতিশীলতার পক্ষে অবস্থান ধরে রেখেছে। তবু অনেকের মনে প্রশ্ন জেগেছে—বিএনপি অনেক বিষয়ে স্পষ্ট অবস্থান নিচ্ছে না কেন? হয়তো এটি ইচ্ছাকৃত কৌশল। কারণ, যখন দেশের রাজনীতিতে অস্থিরতার বাতাবরণ থাকে, তখন সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি যদি পাল্টা অস্থিরতা তৈরি করে, স্থিরতা রক্ষা করবে কে?

বাংলাদেশের রাজনীতিতে এখন বড় পরিবর্তন এসেছে। রাজনীতি কেবল মাঠে নয়, সোশ্যাল মিডিয়াতেও বিস্তৃত। বিএনপিকে তাই দুই মঞ্চে—মাঠের রাজনীতি ও বুদ্ধিভিত্তিক রাজনীতিতে—ভারসাম্য রক্ষা করতে হচ্ছে। এ কাজ সহজ নয়। ১৭ বছর ধরে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করা তৃণমূলের কর্মীরা এখন সুসময়ে দলীয় প্রাপ্তি নিজেদের হাতে ফিরে পেতে চায়। এই বাস্তবতায় ভারসাম্য বজায় রাখা নেতৃত্বের জন্য নিঃসন্দেহে চ্যালেঞ্জিং।

সাম্প্রতিক সিলেটের ঘটনা তার একটি উদাহরণ। ইলিয়াস আলীর পত্নী তাহসিনা লুনা এবং লন্ডনভিত্তিক দলের উপদেষ্টা হুমায়ুন কবির—দুজনকে ঘিরে কিছু সমালোচনা উঠেছিল। কিন্তু বিএনপি এখানে যেভাবে ব্যালান্স করেছে, সেটি পরিণত নেতৃত্বের পরিচয়। লুনাকে মনোনয়ন দিয়ে তৃণমূলকে সম্মান জানানো হয়েছে, আর হুমায়ুন কবিরকে দলের আন্তর্জাতিক সম্পর্কের পদে যুক্ত করা হয়েছে—যা তার দক্ষতার ক্ষেত্রের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। এটি নিঃসন্দেহে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত।

একইভাবে, ঢাকা-১৪ আসনে মায়ের ডাক সংগঠনের নেত্রী সানজিদা ইসলাম তুলিকে মনোনয়ন দেওয়াও মানবিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। গুমের শিকার পরিবারগুলোর প্রতি শ্রদ্ধা ও সংহতির প্রতীক এই সিদ্ধান্ত। তুলি নিজে গুমের শিকার সুমন সাহেবের বোন; তার বাস্তব অভিজ্ঞতা গুমবিরোধী আন্দোলনকে নতুন মাত্রা দেবে। বিএনপি চাইলে অনেক আগেই এই সিদ্ধান্ত ঘোষণা করতে পারত, কিন্তু তারা অপেক্ষা করেছে উপযুক্ত সময়ের জন্য—যা দলের পরিণত রাজনীতির প্রমাণ।

এসব সিদ্ধান্ত থেকে স্পষ্ট, বিএনপি এখন ৪৫ বছরের পরিণত এক রাজনৈতিক সংগঠন। পরিণতি মানে সবাইকে খুশি করা নয়; বরং দেশের দীর্ঘমেয়াদি স্বার্থে কোথায় ঝুঁকি নিতে হবে, কোথায় সংযম দেখাতে হবে—সেটি সঠিকভাবে বোঝা। বিএনপি এখন সেই রাজনৈতিক পরিপক্বতায় পৌঁছেছে বলেই মনে হয়।

লেখক: কবিরুল ইসলাম কবির
(সাংবাদিক)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিপুর সীমান্তে ১৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

1

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

2

ইশরাক হোসেন ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

3

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো ভ্যানচালকের মৃত্যু

4

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

5

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

6

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

7

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

8

দিনদুপুরে জমি নিয়ে বিরোধ—নরসিংদীতে ২ ভাইকে কুপিয়ে হত্যা

9

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

10

ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণ করা জরুরি

11

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

12

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

13

দুই গ্রুপের সংঘর্ষে বিএনপির ২০ নেতাকর্মী আহত

14

শুভেচ্ছা পোস্টার সাঁটানোর দায়ে গণঅধিকার পরিষদের মুখপাত্রকে জ

15

হেরে যাবে হিংসা, জিতবে ভালোবাসা’—বিলবোর্ড ভাঙচুরে জামায়াতের

16

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

17

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

18

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী

19

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

20