মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপির প্রার্থী তালিকায় ড্যাবের ১১ নেতা, নাম নেই সাবেক মহাসচিব আব্দুস সালামের

জাগরণ বিডি অনলাইন নিউজ ডেস্ক:  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত এই তালিকায় চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) থেকে বিভিন্ন পর্যায়ের মোট ১১ জন চিকিৎসক নেতা স্থান পেয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ড্যাবের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আসিফ সৈকত ও ডা. বাছেদুর রহমান সোহেল। ড্যাবের ১১ নেতাকে মনোনয়ন দেওয়ায় দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।

তবে প্রার্থী তালিকায় জায়গা হয়নি ড্যাবের সাবেক মহাসচিব ডা. মো: আব্দুস সালামের নাম। এ বিষয়টি নিয়ে দলের ভেতরে নীরব আলোচনা শুরু হয়েছে বলেও জানা গেছে।

মনোনয়ন পাওয়া চিকিৎসক নেতারা

✅ অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন (দিনাজপুর-৬)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। তিনি বিএমএ ও ড্যাবের সাধারণ সম্পাদক ছিলেন।

✅ অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু (গাজীপুর-৩)
বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও খ্যাতিমান চিকিৎসক। দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগঠনে সক্রিয়।

✅ অধ্যাপক ডা. আনোয়ারুল হক (নেত্রকোনা-২)
নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি।

✅ অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক (গাইবান্ধা-৩)
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও সাবেক বিভাগীয় প্রধান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল।

✅ ডা. মাহাবুবুর রহমান লিটন (ময়মনসিংহ-৭, ত্রিশাল)
বিএনপির নির্বাহী কমিটির সদস্য। দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক।

✅ ডা. কে এম বাবর (গোপালগঞ্জ-২)
ড্যাবের সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য।

✅ ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবু (ঢাকা-১৯, সাভার)
১৯৮৭ সালে এমবিবিএস সম্পন্ন করেন; বর্তমানে স্বাস্থ্যখাতে সুপরিচিত মুখ।

✅ ডা. সাখাওয়াত হোসেন জীবন (হবিগঞ্জ-২)
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। সন্তানতোয়ায় রাজনৈতিকভাবে সক্রিয়।

✅ অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া (গাইবান্ধা-১)
গাইবান্ধা অঞ্চলে চিকিৎসা সেবায় সুপরিচিত।

✅ ডা. সানসীলা জেবরীন প্রিয়াংকা (শেরপুর-১)
২০১৮ সালের নির্বাচনে সর্বকনিষ্ঠ প্রার্থী ছিলেন। নির্বাচনে অংশ নেওয়ায় সরকারি চাকরি হারিয়েছিলেন।

✅ ডা. ইকরামুল বারী টিপু (নওগাঁ-৪, মান্দা)
স্থানীয় পর্যায়ে সক্রিয় সংগঠক হিসেবে পরিচিত।
ড্যাবের নেতারা মনে করছেন, চিকিৎসক সমাজের প্রতি বিএনপির আস্থা ও রাজনৈতিক মূল্যায়নের প্রতিফলনই এ মনোনয়ন। দলীয় সূত্র বলছে, চিকিৎসক নেতাদের সমন্বয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে আশা করছে বিএনপি।

আসন্ন নির্বাচনে এই ১১ চিকিৎসক নেতা ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

1

সিরাজগঞ্জে মনসুর আলী মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন ও ক্যাথ-ল

2

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

3

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

4

হেরে যাবে হিংসা, জিতবে ভালোবাসা’—বিলবোর্ড ভাঙচুরে জামায়াতের

5

ইমাম মুহিব্বুল্লাহ অপহরণ নয়, স্বরচিত নাটক — পুলিশের চাঞ্চল্য

6

হরিপুরে এমপি ড. আব্দুস সালামের উদ্যোগে অনুদান বিতরণ

7

ঈদের দিনে পুকুরে ডুবে ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু

8

এক পরিবারে একাধিক মনোনয়ন নয়: নীতিতে অটল বিএনপি

9

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

10

হরিপুরে কলেজের নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএ

11

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

12

৭ই নভেম্বর—ঐতিহাসিক প্রেক্ষাপটে জাতীয় বিপ্লব ও সংহতির তাৎপর

13

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

14

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

15

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের কমিটি ঘোষণা

16

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

17

শুভেচ্ছা পোস্টার সাঁটানোর দায়ে গণঅধিকার পরিষদের মুখপাত্রকে জ

18

রানীশংকৈল পিআইও’র বিরুদ্ধে মানববন্ধন---ক্ষমতার অপব্যবহার ও শ

19

নির্বাচন বানচালে ভেতর-বাহিরে শক্তি সক্রিয় হতে পারে: প্রধান উ

20