মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Jan 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

আগে পুলিশ ও প্রশাসন ভোট দিত, এবার তা হবে না: ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল

মোঃ মোবারক আলী, স্টাফ রিপোর্টার | ঠাকুরগাঁও
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আগে হাসিনার লোকেরা কিংবা পুলিশ প্রশাসন ভোট দিয়ে দিত। জনগণ ভোট দিতে পারত না। এবার আর এমনটা হবে না।”
তিনি বলেন, দীর্ঘদিন পর মানুষ নিজের ভোট নিজে দিতে চায় এবং সেই সুযোগ এবার তৈরি হচ্ছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মলানী বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি দেশের মানুষ নতুন করে আশার আলো দেখছে। তারেক রহমান যেখানে যাচ্ছেন, সেখানেই লাখো মানুষের ঢল নামছে। জনগণ তার মধ্যে ভবিষ্যতের নেতৃত্ব দেখছে—যিনি দেশের মানুষের জন্য ভালো কিছুর কথা বলছেন, স্বপ্ন দেখাচ্ছেন।
তিনি অভিযোগ করে বলেন, গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে মানুষ ভোট দিতে পারেনি; বরং তাদের ভোট অন্যরা দিয়ে দিত। বিএনপি নেতাকর্মীরা ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন, মিথ্যা মামলায় হয়রানি হয়েছেন, এমনকি প্রিজাইডিং অফিসার হত্যার মতো মামলার ভোগান্তিও সহ্য করতে হয়েছে।
তিনি আরও বলেন, “হিন্দু-মুসলিমসহ সব ধর্মের ভাই-বোনেরা এবার নির্ভয়ে ভোট দিতে চায়। আপনারা ভয় পাবেন না, নিশ্চিন্তে ভোটকেন্দ্রে যাবেন।”
বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এখন তারা কিছুটা হলেও শান্তিতে ঘুমাতে পারছেন। আর ধানক্ষেতে রাত কাটাতে হচ্ছে না, মিথ্যা মামলার আতঙ্কও অনেকটাই কমেছে।
তিনি জোর দিয়ে বলেন, দেশের সবচেয়ে বড় প্রয়োজন এখন শান্তি। বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে সবার আগে দেশে শান্তি ফিরিয়ে আনা হবে।
নিজের রাজনৈতিক জীবনের স্বচ্ছতার কথা তুলে ধরে তিনি বলেন, মানুষের জন্য রাজনীতি করতে গিয়ে নিজের বসতবাড়ির অর্ধেক বিক্রি করেছেন। কিন্তু কোনোদিন কারো কাছ থেকে ব্যক্তিগত সুবিধা নেননি—এমনকি এক কাপ চাও পান করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় মির্জা ফখরুলকে নিয়ে বিতর্কিত মন

1

একদিনে ২১ হাজার সাংবাদিক তৈরির হুমকি দেওয়া সেই সাবেক মেয়র গ্

2

রাণীশংকৈলে স্ত্রীর সাথে অভিমান করে ওষুধ কোম্পানির কর্মচারীর

3

ঠাকুরগাঁওয়ে আমন ধানের শস্য কর্তন, মাঠ দিবস ও নবান্ন উৎসব অনু

4

গাজীপুরে নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া ও সাগর–রুনি হত্যার বিচারসহ

5

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী

6

সরকার ৩৭ কারাবন্দিকে মুক্তি দিচ্ছে

7

রাণীশংকৈলে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে ১জন নিহত, ১জন গুরুতর আহত

8

হরিপুরে খাবার খেয়ে একই পরিবারের ১১ জন অসুস্থ, হাসপাতালে ভর্ত

9

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

10

রাণীশংকৈলে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

11

প্রতিশ্রুতি ভাঙলে দায় ড. ইউনূসের : মির্জা ফখরুল

12

গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার, ভারতের দূতকে তলব

13

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

14

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

15

ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে মুখোমুখি বিএনপি–জ

16

বিএনপির প্রার্থী তালিকায় ড্যাবের ১১ নেতা, নাম ন

17

দুই গ্রুপের সংঘর্ষে বিএনপির ২০ নেতাকর্মী আহত

18

ভোট গণনার সময় উপস্থিত থাকবেন সাংবাদিকরা

19

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

20