মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Nov 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

হরিপুরে প্রতি মাসে ফ্রি খাবারের আয়োজন গরীবের মেহমান খানার

নূর মোহাম্মদ, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় অসহায় মানুষের জন্য মানবিক উদ্যোগ ‘গরীবের মেহমান খানা’ ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এই উদ্যোগের আওতায় প্রতি মাসের প্রথম শুক্রবার জুম্মার নামাজের পর এলাকার ১০০ থেকে ১৫০ জন দরিদ্র, কর্মহীন ও অসহায় মানুষের জন্য এক বেলা খাবারের ব্যবস্থা করা হয়।

শুক্রবার (১৪ নভেম্বর) জুম্মার নামাজের পর এবারও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ১০০ জন মানুষের মাঝে ফ্রি খাবার বিতরণ করা হয়। খাবার পেয়ে অসহায় মানুষের মুখে ছিল তৃপ্তির হাসি।

এই মানবিক উদ্যোগের পেছনে রয়েছে বেশ কয়েকজন উদারদয়ী স্পন্সর ও পরিশ্রমী একটি সংগঠন। তাদের আর্থিক সহযোগিতা এবং শ্রমেই সম্পূর্ণ আয়োজনটি চালানো হয়।

মেহমান খানার স্পন্সর ও দায়িত্বশীলরা হলেন—

আব্দুল হামিদ, পরিচালক – হালিমা ফাউন্ডেশন ও প্রধান উপদেষ্টা

তহিদুল ইসলাম লিটন মাস্টার, উপদেষ্টা মামুন ঠিকাদার, উপদেষ্টা রায়হান (মালদ্বীপ প্রবাসী ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর), আনোয়ার হোসেন, সভাপতি, গরীবের মেহমান খানা, নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক, মজির উদ্দিন মনু, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, শামসুউদ্দিন, নাজমুল, মাহফুজার, আব্দুল মালেক, সিরাজুল ইসলাম

উপস্থিত ছিলেন—

যাদুরাণী বাজার গরীবের মেহমান খানা কমিটির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মজিরউদ্দিন মনু, সহ-সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

মানবিকতার দৃষ্টান্ত এই মেহমান খানা দ্রুতই হরিপুর জুড়ে প্রশংসা কুড়াচ্ছে এবং অনেকের হৃদয়ে নতুন আশার আলো ছড়িয়ে দিচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

1

সরকার ৩৭ কারাবন্দিকে মুক্তি দিচ্ছে

2

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

3

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের কমিটি ঘোষণা

4

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তপশিল : সিইসি

5

নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই: জানালেন প্রেস সচিব

6

সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ গ্রেপ্তার

7

রাজনীতি করে ধনী হইনি, পৈত্রিক সম্পদ বিক্রি করতে হয়েছে—মির্জা

8

ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

9

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

10

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

11

শাপলা কলি প্রতীকে এনসিপির সম্মতি

12

চীনে একসঙ্গে সেনাবাহিনীর ৯ শীর্ষ জেনারেল বহিষ্কার

13

গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার, ভারতের দূতকে তলব

14

জাঁকজমকপূর্ণ আয়োজনে বাউবির এলএল.বি (অনার্স) ৮ম ব্যাচের বিদায়

15

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

16

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

17

শরিকদের কাছ থেকে বিএনপিতে ১০৩ জনের প্রার্থী তালিকা জমা

18

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

19

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

20