মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Dec 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

শখ থেকে সফলতা: রাণীশংকৈলের মোশাররফ এখন বাণিজ্যিক পাখি খামারি

মোবারক আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
পাখির কিচিরমিচির শব্দ কার না মন কেড়ে নেয়! বিশেষ করে যখন রঙিন পালকের নানান জাতের দেশি-বিদেশি পাখি একসঙ্গে ডাকে—দৃশ্যটা তখন আরও মনোমুগ্ধকর। ঠিক এমনই শখ থেকেই বেকার যুবক মোশাররফ হোসেনের পথচলা শুরু। আর সেই শখই এখন তাকে বানিয়ে তুলেছে সফল বাণিজ্যিক পাখি খামারি।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের সহদোর গ্রামের তাহেরুল ইসলামের (তহরুম মেম্বার) ছেলে মোশাররফ ৫ বছর আগে শখের বসে কয়েকটি পাখি কিনে পালন শুরু করেন। ধীরে ধীরে সেই শখই পরিণত হয় তার জীবিকার অন্যতম নির্ভরতায়। নিয়মিত যত্ন, পরিচ্ছন্নতা ও সঠিক ব্যবস্থাপনায় এখন তার খামারে রয়েছে শানকুনুর, পাইনএপেল, কুনুর, সোনালী ময়না, বিভিন্ন রঙের কোকাটেল, লাভবার্ডসহ বেশ কয়েক প্রজাতির পাখি।

শুধু পাখি নয়, তার খামারে রয়েছে আমেরিকান লাতামেক্স কুকুর এবং পার্সিয়ান বিড়ালও। প্রতিদিনই এসব দেখতে ভিড় করেন কৌতূহলী মানুষ।

স্থানীয়রা জানান, মোশাররফের নিষ্ঠা, পরিশ্রম ও আন্তরিকতা সত্যিই অনুকরণীয়। তার উদ্যোগ আজ এলাকার তরুণদের অনুপ্রেরণা হয়ে উঠেছে।

মোশাররফ হোসেন বলেন,
“গত পাঁচ বছর ধরে খামার করছি। ভবিষ্যতে আরও বড় আকারে পাখির খামার গড়ে তোলার ইচ্ছে আছে। সরকারিভাবে সহযোগিতা পেলে এলাকার বেকার যুবকদের এ কাজে যুক্ত করতে চাই।”

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র মহন্ত বলেন,
“পাখির রোগ-বালাই তুলনামূলক কম। অল্প খরচে ও কম সময়ে এসব পাখি লালন-পালন করা যায়। এটি খুবই লাভজনক একটি পেশা। আমাদের দপ্তরের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাজিদা বেগম বলেন,
“প্রাণিসম্পদ মেলায় মোশাররফের স্টলে পাখি দেখে ভালো লেগেছিল। তাই আমার ছোট ভাগিনার জন্য এখান থেকে পাখি কিনতে এসেছি। তার খামার দেখে খুব ভালো লাগছে। তরুণরা যদি এভাবে উদ্যোক্তা হয়ে এগিয়ে আসে, তবে বেকারত্ব অনেকটাই কমে যাবে।”

শখ থেকে শুরু করা সংগ্রাম ও সফলতার এই গল্প এখন রাণীশংকৈলে আলোচিত। তরুণদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছেন মোশাররফ হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাণীশংকৈলে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

1

ঠাকুরগাঁওয়ে মামলার বাস্তব প্রতিবেদন না পাওয়ার অভিযোগ অসহায় এ

2

রাণীশংকৈলে শরীফ ওসমান হাদির গায়েবানা জানাযা অনুষ্ঠিত

3

রাণীশংকৈলে ‘সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অন্তর্ভুক্তি’ শীর্ষক

4

স্বাধীনতাবিরোধীরা দাঁড়িপাল্লা নিয়ে ভোট চাইছে, সজাগ থাকতে হবে

5

তারেক রহমান বাংলাদেশে এসে নির্যাতিত পরিবারের পাশে দাঁড়াবেন-

6

অনলাইন উদ্যোক্তা শাহীনুর ইসলামের বিরুদ্ধে ৫ লাখ টাকা আত্মসাত

7

ঠাকুরগাঁও-২ আসনে নির্বাচনী হাওয়া : শোডাউন আর প্রচারণায় মুখর

8

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ''এনসিপির অনুপস্থিতি নিয়ে মির্জ

9

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

10

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

11

যাত্রীসেবায় “স্পেশাল গেটলক বাস সার্ভিস” চালুর ঘোষণা — সুলতা

12

রাণীশংকৈলে স্ত্রীর সাথে অভিমান করে ওষুধ কোম্পানির কর্মচারীর

13

রাণীশংকৈলে নির্বাচনী আইন মেনে পোস্টার অপসারণ করলেন জামায়াতের

14

প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল আজম চৌধুরীর দাফন সম্প

15

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ‘ভূয়া কবরস্থান সংরক্ষণ কমিটি’র পথসভার ব

16

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের কমিটি ঘোষণা

17

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

18

রাণীশংকৈলে ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

19

হরিপুরে প্রতি মাসে ফ্রি খাবারের আয়োজন গরীবের মেহমান খানার

20