মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Oct 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

বালিয়াডাঙ্গীতে ইয়াবাসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার


আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১০ পিস ইয়াবাসহ ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি গোলাম রব্বানীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার দুওসুও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের লালপুর দীঘলবস্তী কবরস্থান এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই গোলাম রব্বানী গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পুলিশের একাধিক অভিযানে তিনি ধরা না পড়লেও সোমবার রাতে ইয়াবা বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত গোলাম রব্বানী বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ও ওই ইউনিয়নের লালাপুর দীঘলবস্তী গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে।

উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, 'মাদক ব্যবসায়ী তো দূরের কথা, মাদক সেবন করে এমন লোকদেরও দলে ঠাঁই নেই। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তার অপকর্মের দায় দল নেবে না।'

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা বলেন, গোলাম রব্বানীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিপুরে কলেজের নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএ

1

টক অব দ্য কান্ট্রি: তর্কে জড়িয়ে আলোচনায় ডা. ধনদেব, যিনি ঠাকু

2

ঠাকুরগাঁওয়ে আমন ধানের শস্য কর্তন, মাঠ দিবস ও নবান্ন উৎসব অনু

3

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

4

যশোর-৬ আসনে বিএনপির প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ

5

হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

6

ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের প্রার্থী দাবিতে হরিপুরে বিক্ষোভ

7

দুই গ্রুপের সংঘর্ষে বিএনপির ২০ নেতাকর্মী আহত

8

হাতীবান্ধায় ফ্রি কম্পিউটার ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে শি

9

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

10

দাফন শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, আহত স্

11

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ‘ভূয়া কবরস্থান সংরক্ষণ কমিটি’র পথসভার ব

12

বিএনপির রাজনৈতিক পরিণতি ও ভারসাম্যের রাজনীতি

13

নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই: জানালেন প্রেস সচিব

14

গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার, ভারতের দূতকে তলব

15

বদলে যাওয়া ক্যাম্পাস

16

জুলাই–আগস্ট গণহত্যা: শেখ হাসিনাসহ তিনজনের রায় ১৭ নভেম্বর

17

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

18

মিরপুরে বাসে আগুন, আতঙ্কিত স্থানীয়রা

19

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ''এনসিপির অনুপস্থিতি নিয়ে মির্জ

20