মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Mar 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক নারী দিবসে ইএসডিও এডুকোর সাইকেল র‍্যালি।

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি।। আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারী-পুরুষের সম্মিলিত উদ্যোগে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল  উপজেলার রাঙাটুঙ্গী প্রমিলা ফুটবল মাঠে ইএসডিও এডুকোর আয়োজনে কমিউনিটি পর্যায়ে কিশোর-কিশোরী ও যুব ক্লাবের সহযোগিতায় বাইসাইকেল র‍্যালি, কুইজ প্রতিযোগিতা, অনুপ্রেরণামূলক আলোচনা এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

রবিবার (৮ মার্চ)  দুপুরে প্রতিযোগিতা শেষে রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমি মাঠে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অংশগ্রহণকারী শিশু, কিশোর-কিশোরী ও যুবসমাজকে নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি সমাজের কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। পাশাপাশি বাল্যবিবাহ, নারী নির্যাতন এবং নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করেন। এর আগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একই মাঠে এএফসি নারী ফুটবল দিবস উদ্‌যাপন করা হয়েছে, রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমি মাঠে  ফুটবলের মাধ্যমে নারীদের আত্মবিশ্বাস ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে প্রায় ১৫০ জন নারী খেলোয়াড়ের মাঝে টি-শার্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক তাজুল ইসলাম, ফুটবল প্রশিক্ষক গোপাল মুর্মু সুগা, ইএসডিও এডুকোর পি সি শরিফুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলীসহ অন্যান্যরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

1

হরিপুরে মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড

2

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

3

খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে

4

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

5

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

নওগাঁয় বৃক্ষরোপন কর্মসূচী পালন।

8

হাজিরা খাতায় আর নাম লেখা হলো না মাহাবুবের রাণীশংকৈলে সড়ক দু

9

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

10

ঢাকার ৮টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ

11

হরিপুরে কোরবানির পশুর বর্জ্য অপসারণে আনসার-ভিডিপির লিফলেট বি

12

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

13

জাঁকজমকপূর্ণ আয়োজনে বাউবির এলএল.বি (অনার্স) ৮ম ব্যাচের বিদায়

14

আমাদের কাছে যে অস্ত্র আছে, তা দিয়ে বিশ্ব চালানো যাবে”—রাণীশং

15

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

16

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

17

বিএনপির রাজনৈতিক পরিণতি ও ভারসাম্যের রাজনীতি

18

পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: দুইজনের কারা

19

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

20