মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Oct 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় আদিবাসী যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সড়ক দুর্ঘটনায় বিনয় মার্ডি (৩০) নামে এক আদিবাসী যুবক নিহত হয়েছেন। 

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার বাজেবাকসা ছয়ঘরিয়া ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিনয় মার্ডি ওই এলাকার সামু মার্ডির ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতেন চন্দ্র বর্মন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বিনয় মার্ডি নিজ বাড়ি থেকে অটোভ্যানে চড়ে কাতিহার হাটের উদ্দেশ্যে রওনা দেন। পথে বাজেবাকসা–কাতিহার সড়কের ছয়ঘরিয়া ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ভ্যানটি উল্টে গেলে বিনয় মার্ডি ছিটকে পড়ে যান এবং ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরশেদুল হক বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ সৎকারের জন্য হস্তান্তর করা হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

1

ধর্ষণের অভিযোগে শিবির নেতার বিরুদ্ধে মামলা, আত্মগোপনের নাটকে

2

পাঁচবিবি আড়ৎদার সমিতির সাধারণ সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

3

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের পক্ষ থেকে হরিপুরে কম্বল বিতরণ

4

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় আদিবাসী যুবকের মৃত্যু

5

হরিপুরে কলেজের নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএ

6

ইমাম মুহিব্বুল্লাহ অপহরণ নয়, স্বরচিত নাটক — পুলিশের চাঞ্চল্য

7

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

8

সিরাজগঞ্জে মনসুর আলী মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন ও ক্যাথ-ল

9

সকলের অংশগ্রহণে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক-মির্জা ফখর

10

শুভেচ্ছা পোস্টার সাঁটানোর দায়ে গণঅধিকার পরিষদের মুখপাত্রকে জ

11

হেরে যাবে হিংসা, জিতবে ভালোবাসা’—বিলবোর্ড ভাঙচুরে জামায়াতের

12

রাণীশংকৈলে সাংবাদিকদের মাঝে বিষমুক্ত রঙিন ফুলকপি বিতরণ

13

হরিপুরে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই: বিএনপি সভাপতিসহ ৯ জনের ব

14

পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাস্তায় পড়ে ছিল জুলাই যোদ্ধার কৃত্রি

15

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

16

রাণীশংকৈলে মুজিবুর রহমান কারাদন্ড প্রদান করেলেন আরেক মুজিবুর

17

শীর্ষ ৬ নেতার আসন জানতে চাইল বিএনপি

18

বালিয়াডাঙ্গীতে ইয়াবাসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

19

রাণীশংকৈলে এন্টিবায়োটিক প্রেসক্রাইব করায় পল্লী চিকিৎসককে জরি

20