মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Oct 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

সকলের অংশগ্রহণে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক-মির্জা ফখরুল

সকল রাজনৈতিক দলের প্রতি আগামী নির্বাচন অর্থপূর্ণ করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ছোটখাটো ভিন্নতা ও দূরত্ব দূর করে সকলের অংশগ্রহণে আগামী নির্বাচন “একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক

তিনি আরও উল্লেখ করেন, “আওয়ামী লীগ ১৫ বছরে যে গার্বেজ তৈরি করে গেছে, যে জঞ্জাল সৃষ্টি করে গেছে, সবকিছু ধ্বংস করে দিয়েছে সেগুলোকে এক বছরের মধ্যে সব ঠিক করে ফেলা এটা কারো পক্ষেই সম্ভব নয়।” তিনি রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীলতার সঙ্গে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আসা পার্লামেন্টারি ব্যবস্থাকে শক্তিশালী করার দিকে নজর দেওয়ার কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সম্প্রতি স্বাক্ষরিত ‘ঐতিহাসিক জুলাই সনদ’কে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য ঘটনা। এই সনদে রাষ্ট্র কাঠামো পরিবর্তন, মূলনীতির সংশোধন এবং গণতন্ত্রকে স্বচ্ছ করা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিকভাবে উন্নত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে।

তিনি সংসদ ভবনের সামনে ছাত্র ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনাকে ‘আনফরচুনেট ইনসিডেন্ট’ (দুর্ভাগ্যজনক ঘটনা) বলে অভিহিত করেন। এই সময়ে এ ধরনের ঘটনাগুলো গণতন্ত্রকে সাহায্য করবে না এবং সকলের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভালো কাজ করার চেষ্টা করছে, তবে এক বছরের মধ্যে সমস্ত জঞ্জাল দূর করা সম্ভব নয়।

শনিবার রাজধানীর গ্রীন রোডে পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

সম্মেলনে নতুন নেতৃত্ব হিসেবে মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে সভাপতি ও হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। এছাড়া সম্মেলনে শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদসহ আরও অনেকে বক্তব্য রাখেন। বিএনপি মহাসচিব পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক দলের দাবি-দাওয়ার প্রতি নিজের এবং তার দলের সমর্থনের কথাও ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: দুইজনের কারা

1

হরিপুরে হোয়াইট লেডি "ফুলকপি'র" মাঠ দিবস অনুষ্ঠিত

2

ইশরাক হোসেন ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

3

প্রতিশ্রুতি ভাঙলে দায় ড. ইউনূসের : মির্জা ফখরুল

4

নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই: জানালেন প্রেস সচিব

5

টক অব দ্য কান্ট্রি: তর্কে জড়িয়ে আলোচনায় ডা. ধনদেব, যিনি ঠাকু

6

রাণীশংকৈলে রেকর্ড পরিমাণ সরিষা চাষ------ব্যস্ত সময় পার করছেন

7

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

8

উন্নয়নমুলক প্রকল্প পরিদর্শনে রাণীশংকৈলে বিভাগীয় উপ-সচিব

9

রাণীশংকৈলে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে ১জন নিহত, ১জন গুরুতর আহত

10

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

11

নজরুল ইসলাম খান: বিএনপির নীরব কিন্তু প্রভাবশালী নেতা

12

রাণীশংকৈলে সাংবাদিকদের মাঝে বিষমুক্ত রঙিন ফুলকপি বিতরণ

13

ঈদের দিনে পুকুরে ডুবে ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু

14

রাণীশংকৈলে অবৈধ দখলে থাকা স্থাপনা উচ্ছেদে ৭ দিনের আল্টিমেটাম

15

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

16

শখ থেকে সফলতা: রাণীশংকৈলের মোশাররফ এখন বাণিজ্যিক পাখি খামারি

17

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

18

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

19

পরিবেশের ভারসাম্য রক্ষায় রাণীশংকৈল পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচ

20