মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

দলীয় কেউ দুর্বৃত্তায়নে জড়িত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে: মির্জা ফখরুল

মো. মোবারক আলী | স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁওয়ে এক নির্বাচনী সভায় বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির কোনো নেতা-কর্মী যদি দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার (২৫ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের সালান্দর বরুনাগাঁও মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি আশ্বস্ত করে বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিলে তিনি নিজে বিষয়টি দেখবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি পরীক্ষিত রাজনৈতিক দল, যারা বারবার রাষ্ট্রক্ষমতায় ছিল। দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সৎ রাজনীতির আদর্শের জন্য আজও মানুষের শ্রদ্ধায় স্মরণীয়। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিও জনগণের ভালোবাসার কথা তুলে ধরেন তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ যে ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ও দুঃশাসনের পথ অনুসরণ করেছে, বিএনপি ক্ষমতায় গেলে দলের কোনো নেতা-কর্মীকে সেই পথে হাঁটতে দেওয়া হবে না।
নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে দলের চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যা পরিবারের নিত্যপ্রয়োজন মেটাতে সহায়ক হবে। পাশাপাশি কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ এবং সাধারণ মানুষের জন্য সহজ ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘স্বাস্থ্য কার্ড’ চালুর কথাও জানান তিনি।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ই নভেম্বর—ঐতিহাসিক প্রেক্ষাপটে জাতীয় বিপ্লব ও সংহতির তাৎপর

1

অসময়ে বৃষ্টি রাণীশংকৈলে ফসলের ব্যাপক ক্ষতি, কৃষকের মুখে হতাশ

2

লালমনিরহাটে অটোরিকশা উল্টে নিহত ২, আহত ৩

3

১১ দলীয় জোট ক্ষমতায় এলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারব

4

সরকার ৩৭ কারাবন্দিকে মুক্তি দিচ্ছে

5

বাড়ির উঠানে খেলতে থাকা শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তা

6

রাণীশংকৈলে ইএসডিও–এডুকো শিক্ষা প্রকল্পের লার্নিং শেয়ারিং মি

7

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

8

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

9

ঠাকুরগাঁওয়ের বুঁড়িবাধে মাছ ধরার মহাউৎসব

10

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

11

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

12

শখ থেকে সফলতা: রাণীশংকৈলের মোশাররফ এখন বাণিজ্যিক পাখি খামারি

13

হরিপুরে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই: বিএনপি সভাপতিসহ ৯ জনের ব

14

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

15

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার

16

জাঁকজমকপূর্ণ আয়োজনে বাউবির এলএল.বি (অনার্স) ৮ম ব্যাচের বিদায়

17

পীরগঞ্জে যুব ও সেচ্ছাসেবক দলের নেতার রুহের মাগফেরাত কামনায় দ

18

দলীয় কেউ দুর্বৃত্তায়নে জড়িত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হ

19

বিএনপির মনোনয়ন বঞ্চিত হওয়ায় হরিপুরে মশাল মিছিল ও প্রতিবাদ সম

20